শেষ আটে লিভারপুলের প্রতিপ রিয়াল মাদ্রিদ
Published : Saturday, 20 March, 2021 at 12:00 AM
অনুষ্ঠিত
হয়ে গেলো চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ড্র। শেষ আটে রিয়াল মাদ্রিদ
মুখোমুখি হবে লিভারপুলের। আবার গতবারের ফাইনালের মতো প্যারিস সেন্ত জার্মেই
(পিএসজি) মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখের।
তাই শেষ আটের ড্র দেখে
এমনটা মনে হতেই পারে যে, প্রতিশোধের সুবর্ণ সুযোগ লিভারপুল ও পিএসজির।
কীভাবে? ২০১৮ সালের ফাইনালে লিভারপুলকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল লস
ব্লাঙ্কোসরা। আর গতবার পিএসজিকে হারিয়েছিল বায়ার্ন।
সুইজারল্যান্ডের
নিওনে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালের ড্র। শেষ
আটে বাকি ম্যাচগুলোতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও বরুশিয়া ডর্টমুন্ড
এবং চেলসির প্রতিপ জুভেন্টাসকে বিদায় করে দেওয়া এফসি পোর্তো।
সেমিফাইনালে
রিয়াল মাদ্রিদ-লিভারপুল ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে পোর্তো-চেলসির
মধ্যকার বিজয়ীর সঙ্গে। আবার ম্যানচেস্টার সিটি-ডর্টমুন্ডের মধ্যকার বিজয়ী
দলের মুখোমুখি হবে বায়ার্ন-পিএসজি ম্যাচ জিতে আসা দল।
দুই লেগের
কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ৬, ৭ ও ১৩, ১৪ এপ্রিল। সেমিফাইনালের প্রথম
লেগ অনুষ্ঠিত হবে ২৭, ২৮ এপ্রিল। ফিরতি লেগ ৪, ৫ মে।