সুখবর এলো নেপাল থেকে
Published : Saturday, 20 March, 2021 at 12:00 AM
কাঠমান্ডুতে
পৌঁছেই হোটেল রুমে করোনাভাইরাস পরীার নমুনা দিতে হয়েছে বাংলাদেশ ফুটবল
দলকে। আশার কথা, পরীায় সবাই নেগেটিভ হয়েছেন। তাই গতকাল শুক্রবার বিকেলে
সেখানকার আর্মি মাঠে অনুশীলন করতে কোনও বাধা থাকছে না লাল-সবুজ
জার্সিধারীদের। যদিও পুরো দল সকালে হোটেলে জিম সেশন শেষ করেছে।
কাঠমান্ডু
থেকে জাতীয় দলের কোচ জেমি ডে বলেছেন, ‘দলের সবাই সুস্থ আছে। করোনা পরীাতে
নেগেটিভ ফল এসেছে। আশা করছি, বিকেলেই আমরা মাঠের অনুশীলন শুরু করতে পারবো।’
চূড়ান্ত
দলে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন কাঠমান্ডুতে আছেন। শেষ মুহূর্তে সাইফ
স্পোর্টিংয়ের ডিফেন্ডার রহমত মিয়ার করোনা পজিটিভ ফল আসায় দলের সঙ্গে যেতে
পারেননি। পরবর্তী পরীায় নেগেটিভ ফল এলে এই তরুণ উড়াল দেবেন কাঠমান্ডুতে।
ত্রিদেশীয়
ফুটবল প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে
কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ মার্চ
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। আর ২৯ মার্চ হবে
প্রতিযোগিতার ফাইনাল।