ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে ভোটার দিবস উদযাপন
Published : Wednesday, 3 March, 2021 at 12:00 AM
লালমাই সংবাদদাতা: “বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়”  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  গতকাল  মঙ্গলবার ২মার্চ জাতীয় ভোটার দিবস পালন করেছে কুমিল্লার লালমাই উপজেলা নির্বাচন কার্যালয় ।  জাতীয় ভোটার দিবস উদযাপন অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দা সাদিকা সুলতানা , যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন  প্রমুখ।