ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে নির্বাচন পরবর্তী সহিংসতা হামলা-ভাঙচুর
Published : Wednesday, 3 March, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের পর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার ধামতী ইউনিয়ন উত্তরপাড়া আওয়ামী লীগের দলীয় নির্বাচনী কার্যালয়ে সোমবার দুপুরে এ হামলা হয় বলে জানা গেছে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
ধামতী ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠুর অভিযোগ স্থানীয় আওয়ামীলীগ নেতা সৈয়দ জসিম উদ্দিন তার দলবল নিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছেন। তিনি (মিঠু) এ ঘটনার সাথে জড়িত ধামতীর ওমর ফারুক, জানে আলম, তৌহিদ মেম্বার, শাহ আলম, কামাল হোসেন, দুলাল, হোসেন, সুলতান, রমজান আলীসহ আরও কয়েকজনের নাম  উল্লেখ করেন।
চেয়ারম্যান মিঠু আরও বলেন,  উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুটি দলীয় কার্যালয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করেছে। তারা আমার ৪/৫জন কর্মীকেও মারধর একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।  
তবে অভিযোগ অস্বীকার করে সৈয়দ জসিম উদ্দিন বলেন, কারা হামলা হরে অফিস ভাঙচুর করেছে তা আমি জানিনা। আমরা কোন লোক যদি হামলা করে থাকে তাহলে প্রমাণ করুন। আমি নির্বাচনের পর ঢাকায় চলে এসেছি।    
দেবিদ্বার থানার (তদন্ত) কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন বলেন, ধামতীতে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।