২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, শনাক্ত ৫১৫
Published : Wednesday, 3 March, 2021 at 12:00 AM
দেশে
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন এবং শনাক্ত হয়েছেন ৫১৫
জন। মঙ্গলবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ
তথ্য জানানো হয়। দেশে এ পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৮ হাজার ৪২৩ জন এবং
মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৭ হাজার ৩১৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫২৩টি, অ্যান্টিজেন টেস্টসহ
নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩২৫টি। এ পর্যন্ত ৪০ লাখ ৭২ হাজার ৯২২টি
নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯৪ জন, এ পর্যন্ত মোট
সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৮ হাজার ৬৯১ জন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়,
শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৩ দশমিক ৩৬ শতাংশ এবং এ
পর্যন্ত মোট ১৩ দশমিক ৪৪ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০
জনে সুস্থ হয়েছেন ৯১ দশমিক ১২ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৪ শতাংশ।
২৪
ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এ পর্যন্ত মোট ৬
হাজার ৩৬৮ জন পুরুষ এবং ২ হাজার ৫৫ জন নারী করোনায় মৃত্যুবরণ করেন।
বয়স
বিশ্লেষণে দেখা যায়, মৃত ৭ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের
মধ্যে ১ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন। বিভাগ বিশ্লেষণে
দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন এবং চট্টগ্রামের ৪ জন।
এই ৭ জনই হাসপাতালে মারা গেছেন।