ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাজধানীতে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে কিশোরকে হত্যা
Published : Thursday, 25 February, 2021 at 12:40 PM
 রাজধানীতে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে কিশোরকে হত্যারাজধানীর বনানীর স্টার কাবাবের সামনে ছুরিকাঘাতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। বাসা থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। নিহতের নাম শাকিল গাজী। গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

নিহতের বাবা জসিম গাজী জানান, রাত সাড়ে সাতটার দিকে কে বা কারা শাকিল গাজীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে বনানী স্টার কাবাবের সামনে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের মরদেহ দেখতে পাই।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন হোসেন জানান, রাতে স্টার কাবাবের সামনে শাকিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।