ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অধুনা থিয়েটারের ৩০ বছর পূর্তি
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
কুমিল্লার গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে গ্রামীণ সংস্কৃতিকে প্রস্ফুটিত করার ধারাবাহিকতা বজায় রেখে অধুনা থিয়েটার উদযাপন করলো ৩০ বছর পূর্তির বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। আপনজন সম্মাননা পদক প্রদান, নাটক মঞ্চস্থ, কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশন, কেক কাটা, প্রদীপ প্রজ্জ্বলনসহ প্রাণবন্ত অনুষ্ঠানমালা দীর্ঘদিন পর কুমিল্লা সংস্কৃতি অঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা অব্দি ও অনুষ্ঠানমালা উপস্থাপিত হয়েছে জেলা শিল্পকলা একাডেমিতে। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অধুনা থিয়েটারের ৩০ বছর পূর্তিতে ৩০টি প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে অংশগ্রহণ করেন অতিথি পিপি জহিরুল ইসলাম সেলিম, এডভোকেট গোলাম ফারুক, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, ছড়াকার জহিরুল হক দুলাল, সনাক কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু, অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ প্রফেসর জামাল নাসের, অধুনার প্রতিষ্ঠাতা এডভোকেট শহীদুল হক স্বপন, যাত্রী’র সভাপতি অধ্যাপক ফারুক সরকার, অধ্যাপিকা কাজী আপন তিবরানী, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো: সেলিম রেজা সৌরভ, এডভোকেট নাজনীন কাজল, সংস্কৃতি সংগঠক মনজুরুল আজিম পলাশ, ছড়াকার তপন সেন গুপ্ত, বিবেক-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, গ্রাফিক্স ডিজাইনার আল মাহমুদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অধুনা থিয়েটারের ৩০ বছর পূর্তি উদযাপন-পর্ষদের আহ্বায়ক এডভোকেট নাজনীন কাজল। এরপর মঞ্চস্থ হয় নাটক ‘সামন্ত নদী’। শ্রাবণি, ফাতেমা, তুষারসহ অন্যান্য নৃত্যশিল্পীদের পরিবেশনায় নৃত্য পরিবেশন করা হয়। কবিতা আবৃত্তি করেন কাজী কামাল হাসান তানহা। প্রবাস কণ্ঠে জন্মদিনের শুভেচ্ছা জানান স্টকহোম থেকে আবুল খায়ের টিটু, ভারত থেকে ইশরাত তন্বী ও বর্ণালী চক্রবর্তী, ফ্রান্স থেকে শুভেচ্ছা জানান বিখ্যাত মুকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার। অধুনা ৩০ বছর পূর্তিতে কলাকুশলীদের শুভেচ্ছা জানান পিপি জহিরুল ইসলাম সেলিম, ডা. আতাউর রহমান জসিম, অধ্যাপক ফারুক সরকার, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, রেহানা রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অধুনাকে শুভেচ্ছা জানায়। এসব সংগঠনগুলোর মধ্যে রয়েছে- ধ্বনিচিত্র নির্মাণ পাঠশালা, কালিপদ, মেমোরিয়াল একাডেমি, যাত্রী, সূর্যশিখা, খেলাঘরের আসর, অভয়বরণ নৃত্যাঙ্গণ, শাণিত উচ্চারণ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, কুমিল্লা নাট্যদল, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, চৌকস নাট্যদল, এইচএন প্রোডাক্টস্ ও ডি কর ড্যান্স। নৃত্য পরিবেশন করে অভয় বরণ নৃত্যাঙ্গণ, ভিক্টোরিয়া কলেজ থিয়েটার, খেলাঘর আসরের নৃত্যশিল্পীরা। আবৃত্তি করেন ধ্বনিচিত্র নির্মাণ পাঠশালা, শাণিত উচ্চারণ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রের আবৃত্তি শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন সূর্যশিখা, কালিপদ মেমোরিয়াল একাডেমি ও যাত্রী’র শিল্পীরা।
অধুনা থিয়েটার এ বছর ৮জুন গুণিজনকে আপনজন সম্মাননা প্রদান করে। তাঁরা হলেন, উম্মে কুলসুম মুনমুন (সমাজসেবা), ইউসুফ মোল্লা টিপু (মানব সেবা), ডা. আতাউর রহমান জসিম (চিকিৎসা সেবা), অধ্যাপক কাজী আপন তিবরানী (আইটি), আল মাহমুদ (গ্রাফিক্স), জহিরুল হক দুলাল (মুক্তিযুদ্ধ), মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন (মরণোত্তর) ও আবু সুফিয়ান অন্তু (নাট্যশিল্পী)। এছাড়া শুভেচ্ছা উপহার প্রদান করা হয় ফাতেমা সিদ্দিকা তিথী, হারুনুর রশিদ, নাজমুল হাসান কামাল ও সৌমেশ্বর হোসেন টুটুলকে। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিথি এডভোকেট গোলাম ফারুক ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা এডভোকেট শহীদুল হক স্বপন। মুহুর্মুহু করতালির মধ্যদিয়ে সংগঠনের ৩০ বছর পূর্তিতে ৩০ পাউন্ডের তৈরি কেক কাটেন অতিথিসহ সংগঠনের নেতৃবৃন্দ। বাউল সঙ্গীত পরিবেশন করেন বাউল বাবুল। সমাপনী বক্তব্য রাখেন অধুনা থিয়েটারের সভাপতি অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের।