সমর্থকদের হতাশ করলো সাদাকালোরা
Published : Tuesday, 2 February, 2021 at 12:00 AM
মাসুদ আলম।।
কুমিল্লার
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সমর্থকদের হতাশ করলো সাদাকালোরা।
সোমবার গত বারের চ্যাম্পিয়ন স্বাগতিক বসুন্ধরা কিংসের কাছে ৪-১ গোলে হেরে
মোহামেডান স্পোর্টিং ক্লাব গ্যালারি ভর্তি ১০ হাজার দর্শকদের হতাশ করেছেন।
যদিও বসুন্ধরা কিংস তাদের সমর্থকদের দূরদুরান্ত একটি ফুটবল ম্যাচ উপহার
দিয়ে মাঠ ছেড়েছেন। চির প্রতিদ্বন্দ্বি সাদাকালো ও লালসাদাদের লড়াকো ফুটবল
ম্যাচ দেখতে দেড় ঘন্টা আগেই দলে দলে স্টেডিয়ামে আসতে শুরু করে কুমিল্লার
দর্শকরা। দীর্ঘদিনের দর্শক খরা কাঁটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের
খেলা দেখতে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণতা
লাভ করেছে। সোমবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সাদাকালো ও লালসাদাদের
ম্যাচে কুমিল্লা স্টেডিয়ামের কানায় কানায় দর্শকের উল্লাস আরও আনন্দ ছিল
দেখার মতো। এই খেলা দেখতে প্রায় ১২-১৩ হাজার দর্শক গ্যালারি পরিপূর্ণ করে
দেয়।
এদিকে ম্যাচের প্রথম অর্ধে সাদাকালো ও লালসাদাদের পাল্টাপাল্টি
আক্রমণ ছিল। গোলও ছিল সমানে সমান ১-১। প্রথম অর্ধের ৪৪ মিনিটের মাথায় রবসন
দি সিলভার আক্রমণাত্মক শটে পিছিয়ে পড়ে সাদাকালোর মোহামেডান। এরপর দ্বিতীয়
অর্ধে নেমেই মোহামেডানের অধিনায়ক উরু নাগাতা দূরদুরান্ত হেটেও দলকে সমতায়
আনতে পারেনি। শান্ত মেজাজে খেলতে থাকেন লালসাদা বসুন্ধরার খেলোয়াররা। একের
পর এক আক্রমণ শুরু করে বসুন্ধরা। তাদের আক্রামণ ঠেকাতে গিয়ে পর পর তিনটি
হলুদ কার্ড খায় মোহামেডানের তিন খেলোয়ার। পেনাল্টি কিকে গোলসহ আর্জেন্টিনা ও
ব্রাজিলিয়ান দুই খেলোয়ারের জোড়া গোলে আক্লান্ত হয়ে পড়ে মোহামেডান। খেলা
শেষে তিন হলুদ কার্ড এবং ৩ গোলের বেবধানে হেরে মাঠ ছাড়েন ঘরের মাঠের
খোলোয়াররা। তাদের এই হতাশা জনক খেলে দেখে মোহামেডানের দর্শকরাও হতাশ
হয়েছেন। যদিন স্টেডিয়ামের পশ্চিম পাশের গ্যালারি ছিল সাদাকোলোদের সমর্থকদের
দখলে। কিন্তু প্রিয় দলের সর্বনাশা খেলায় হেরে যাওয়া দেখে খোলা শেষ হওয়ার
আগেই মাথা নিচু করে স্টেডিয়াম ছাড়তে শুরু করে।