ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পেয়ারা খেয়ে পথে বসলেন তিন ব্যবসায়ী
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
চুয়াডাঙ্গার জীবননগরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় দেড় লাখ টাকা খোয়ালেন তিন ছাগল ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় জীবননগরের উথলী বাস স্ট্যান্ডমোড়ে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উথলী বাস স্ট্যান্ডমোড় বাজার কমিটির সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহমদ প্রদীপ জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিয়ালমারী পশু হাট থেকে ছাগল কেনার উদ্দেশ্যে কালিগঞ্জ থেকে বাসে উঠেন তিন ছাগল ব্যবসায়ী অপূর্ব (৪০), জয়দেব (৩৬) এবং লক্ষ্মণ সেন (২৮)। তারা বাসে উঠার পর অজ্ঞান পার্টির সদস্যরা পেয়ারার সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে তাদেরকে খাওয়ানোর কিছুক্ষণ পর তারা অচেতন হয়ে পড়ে। এরপর ওই তিন ছাগল ব্যবসায়ীর কাছে থাকা দেড় লাখ টাকা নিয়ে তারা সরে যান।
পরবর্তীতে বাসের পরিচালক অচেতন ওই তিনজনকে উথলী বাসস্ট্যান্ডে নামিয়ে দেন। স্থানীয়রা তাদেরকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোর পর শার্টের পকেটে থাকা মোবাইল নম্বর দেখে বাড়িতে খবর দেন।
উথলী ইউপির চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন।