মনোহরগঞ্জ উপজেলায় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে মহিলা সমাবেশ
Published : Friday, 1 January, 2021 at 12:00 AM
গতকাল কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে মনোহরগঞ্জ উপজেলার দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, বাল্য বিবাহ, যৌতুক, দুর্নীতি, মাদক এবং করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র তথ্য অফিসার কুমিল্লা মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী তথ্য অফিসার মো: হুমায়ুন কবির ও ঝলম উত্তর ইউপি সদস্য মো: মোশারফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তার।
সমাবেশে বক্তাগণ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা- ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, বিদ্যুৎ উৎপাদনের স্বক্ষমতা বেড়েছে, লোড শেডিং অনেক হ্রাস পেয়েছে। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের ফলে দ্রারিদ্রতার হার ব্যাপক ভাবে হ্রাস পাওয়ার কথা উল্লেখ করে বলেন, মানুষ এখন আর অসহায় নেই। দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ি করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ি করে দেয়া হচ্ছে। উন্নত রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা প্রচলন ও বিনা মূল্যে বই বিতরণসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে সমৃদ্ধ বাংলাদেশের উপযোগী মানুষ হিসেবে সন্তানদের গড়ে তোলার জন্য ছাত্র ছাত্রীদের প্রতি আহবান জানান। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ এর প্রতি জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান দেখিয়ে উপজেলার মানুষকে এই অপারাধ গুলির বিরুদ্ধে জোড়ালো ভূমিকা রাখার অনুরোধ করেন।
বক্তাগণ বলেন, বাল্য বিবাহ যেখানে সেখানেই প্রতিরোধ করা হবে। মনোহরগঞ্জ উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করতে হবে। দলমত নির্বিশেষে সকলকে দেশের প্রতি আস্থা বিশ্বাস ও ভালোবাসা বাড়াতে হবে এবং ঐক্যবদ্ধ ভাবে দেশেকে টেকসই উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে। এটি সামাজিক ভাবে দেশের সকল নাগরিকের দায়িত্ব। বক্তাগণ করোনা ভাইরাস এর এই সময়ে সবাইকে সচেতন ভাবে বাড়ির বাহিরে গেলে মাস্ক ব্যবহার, বাহির থেকে বাসায় ফিরলে সাবান পাানি দিয়ে হাত ধোয়া এবং ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ করেন। মহিলা সমাবেশের পূর্বে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।