বুধবার ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন
কুসিক নির্বাচন: পোষ্টার সাঁটানোর দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা
তানভীর দিপু
প্রকাশ: শনিবার, ২৮ মে, ২০২২, ২:৪৫ পিএম আপডেট: ২৮.০৫.২০২২ ৭:৫৫ পিএম |

কুসিক নির্বাচন: পোষ্টার সাঁটানোর দায়ে নৌকার প্রার্থীকে জরিমানাকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে পরিবহনে পোষ্টার সাঁটানোর দায়ে নৌকার প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনেই পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।

এবার নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম ও নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২