বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩
সাফা কবিরের অন্তর্জাল সিনেমা ‘কুহেলিকা’
প্রকাশ: রোববার, ১৭ অক্টোবর, ২০২১, ৬:০৭ পিএম |

সাফা কবিরের অন্তর্জাল সিনেমা ‘কুহেলিকা’ টেলিভিশন পেরিয়ে সাম্প্রতিক সময়ে সাফা কবির নিজেকে ভালোই জড়ালেন অন্তর্জালে। ওয়েব দুনিয়ার নানামাত্রিক কাজের খবর পাঠাচ্ছেন নিয়মকরে। নিয়মিত কাজ করছেন দেশ ও বিদেশের ওটিটি প্ল্যাটফর্মে।

সেই সূত্রে এবার জানালেন অন্তর্জাল সিনেমার কথা। নাম ‘কুহেলিকা’।

এটি নির্মিত হচ্ছে ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের ব্যানারে। নির্মাণ করছেন সামিউর রহমান। সাফা কবির ছাড়াও এতে অভিনয় করছেন ইয়াশ রোহান, সাফায়েত মনসুর রানা, এলিনা শাম্মী প্রমুখ।

রবিবার (১৭ অক্টোবর) ঢাকার অদূরে মুন্সিগঞ্জে শুরু হয়েছে এটির শুটিং। তবে সাফা কবির এতে অংশ নেবেন ১৯ অক্টোবর থেকে। চলবে চলতি মাসের শেষ পর্যন্ত।

সাফা কবির বলেন, ‘এই গল্পটি অসাধারণ। ওটিটির জন্য আজকাল বেশ ভালো ভালো প্রস্তাব পাচ্ছি। জি-ফাইভের সঙ্গে এটাই আমার প্রথম কাজ।’

 
নির্মাতা সামিউর রহমান বলেন, ‘‘নামটি পরিবর্তন হতে পারে। তবে আপাতত ‘কুহেলিকা’ই ডাকছি। এটি হচ্ছে নারীপ্রধান গল্প। পরিবারের চোখে একটি মেয়ে কেমন, কিংবা সমাজ মেয়েদেরকে কিভাবে দেখে; এরকম একটা কনসেপ্টে গল্পটি ধারণ করার চেষ্টা করবো।’ 

নির্মাতার এটি প্রথম সিনেমা।

এদিকে কিছুদিন আগে সাফা কবির শেষ করলেন ভারতের আরেক ওটিটি হইচই-এর ওয়েব সিরিজ ‘বলি’র কাজ।












Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২