বুধবার ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৬০ রানের লক্ষ্য পেলে জয়ের জন্য খেলবে পাকিস্তান
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:১৯ এএম আপডেট: ১২.০৫.২০২৬ ১:১১ এএম |

 ২৬০ রানের লক্ষ্য পেলে জয়ের জন্য খেলবে পাকিস্তানবাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট লড়ছে পাকিস্তান দল। আগামীকাল পঞ্চম দিনে নির্ধারিত হবে ঢাকা টেস্টের ফলাফল। আজ সোমবার চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিই জানিয়েছেন ম্যাচ জয়ের কথা।
পাকিস্তানি ব্যাটার সালমান আলি আগা বলেন, 'অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি ওরা সাহস করে আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা অবশ্যই সেটা তাড়া করতে নামব। তবে আমার মনে হয় না ওরা এমনটা করবে।'
'যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব। তারপর দেখব পিচ কেমন আচরণ করছে। তবে এই মুহূর্তে আমরা ম্যাচটি জিততেই চাই।'-যোগ করেন তিনি।
বাংলাদেশ দল বড় রানের জন্য ঝুঁকি নেবে, সেটাই চাওয়া সালমানের, 'এটার জন্য ওদের আরও ১২০ রানের মতো করতে হবে। সেটা করতে গেলে অনেক ঝুঁকি নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি চাই ওরা এমনটা করুক। ৬০-৭০ ওভারে ২৬০ রান তাড়া করা দুই দলের জন্যই সুযোগ তৈরি করবে। কিন্তু আমার কেন জানি মনে হয় ওরা এটা করবে না।'
'বৃষ্টির পর ওরা খুব একটা দ্রুত রান তোলেনি। আমি আসলে তেমনটা আশাও করিনি কারণ বৃষ্টির পর প্রায় দুই ঘণ্টা সময় ছিল। তবে আগামীকাল হয়তো ওরা দ্রুত রান তোলার চেষ্টা করবে এবং আমাদের একটা লক্ষ্য দেবে। দেখা যাক কাল কী হয়।'-যোগ করেন তিনি। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন নির্মাণ বাধাগ্রস্ত হলে ফেরত যাবে ১২৫ কোটি টাকা
কুমিল্লায় বিক্ষোভ মিছিল কুশপুত্তলিকায় আগুন, জুতা নিক্ষেপ
কুমিল্লায় পুলিশের গাড়িতে হামলা, ভাংচুর তিন পুলিশসহ আহত ৪, আটক ১
বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা
বরুড়ার সোনাইমুড়ী ২০ শয্যা হসপিটাল নতুন নামকরণ করে চালুর ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
লালমাইয়ের প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার লুট
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২