মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
অপসাংবাদিকতা প্রতিরোধে কুমিল্লায় সেমিনার ও কর্মশালা
বশিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম |

অপসাংবাদিকতা প্রতিরোধে কুমিল্লায় সেমিনার ও কর্মশালা
অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কুমিল্লায় এক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় কুমিল্লা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। 

বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত এ সেমিনার ও কর্মশালায় কুমিল্লা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।

কুমিল্লা জেলা প্রশাসক মুঃ রেজা হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম সেবা)। বক্তারা অপসাংবাদিকতার কুফল, তথ্য যাচাইয়ের গুরুত্ব এবং নৈতিক সাংবাদিকতার চর্চা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা সময়ের দাবি। ভুয়া খবর ও অপপ্রচার রোধে সাংবাদিকদের আরও সচেতন ও পেশাদার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সাংবাদিকদের সাংবাদিকতা বিষয়ক আইন ও সাংবাদিকদের অধিকার বিষয়ে জানান জরুরী। সকাল থেকে শুরু হওয়া কর্মশালা দুপুর পর্যন্ত চলে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং ৫০জন সাংবাদিকের  মাঝে সনদপত্র বিতরণ করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিদ্যালয়ে যোগ দিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
কুমিল্লাস্থ বাংগড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদের প্রস্তাবিত কার্যকরি কমিটি গঠন
সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ করার প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২