সাবেক
উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব
ভূঁইয়া বলেছেন, গণভোটে ৭০% ভোট পেয়ে হ্যাঁ ভোট বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে।
কিন্তু আমরা সরকার গঠনের পর কি দেখতে পাচ্ছি, ‘ সরকারের মধ্যে সংস্কার নিয়ে
এক ধরণের চোরপুলিশ খেলা চলছে। সরকার এক দিকে বিরোধী দলকে জুলাই সনদকে
সম্মান করব বলে ডিপুটি স্পিকার দেওয়ার কথা বলে ললিপপ দেখাচ্ছে, অন্যদিকে
তাদের দলীয় আইনজীবীদের হাইকোর্টে পাঠিয়ে জুলাই সনদ এবং গণভোট অধ্যাদেশকে
অবৈধ হিসেবে রায় নিয়ে আসার চেষ্টা করছে। আমরা আপনাদের এ ধরণের চালাকি বুঝতে
পারি।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকালে কুমিল্লা স্টেশন ক্লাব মাঠে
আয়োজিত কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার
মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সরকারকে
উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা যদি মনে করেন রাজনীতি একমাত্র আপনরাই বুঝেন
বাংলাদেশের মানুষকে দীর্ঘদিনের মত বারবার বোকা বানিয়ে জনগণের যে প্রাপ্য
অধিকার তাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে গণভোটের হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে যে
সংস্কারের অধিকার সে অধিকার কেড়ে নিয়ে শুধুমাত্র একটা ডেপুটি স্পিকার এমন
ছোট ছোট ললিপপ রাজনৈতিক দলগুলো দেওয়ার চেষ্টা করবেন আর বাংলাদেশের মানুষ তা
বুঝবে না এই ভুলের মধ্যে থাকবেন না। যারা গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিজয়ী
করেছে তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজনে আবার রাজপথে নামার জন্য
প্রস্তুত আছি।
আসিফ মাহমুদ আরও বলেন, আমাদের সহযোদ্ধারা যারা সংসদে
গিয়েছেন তাঁরা এ বিষয়ে আওয়াজ তুলবেন, সেখানে সংস্কার বাস্তাবায়নের জন্য, এ
দেশের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য আওয়াজ তুলবেন, আমরা যদি দেখি জুলাই
সনদ বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আমরা সারা বাংলাদেশে আবারও রাজপথে নামব। কেউ
যদি জুলাই ও জুলাই সনদকে হত্যা করার কোন পাঁয়তারা করা হয় এই কুমিল্লা
আমাদের পথ দেখাবে। আমরা সরকার দলকে আহবান জানাবো, আপনারা আমাদের শহীদদের
প্রতি সম্মান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান যে শহীদদের পরিবার সর্বচ্চো
আত্মত্যাগ করেছে তাদেরকে ও আহত ভাইদের প্রতি সম্মান জানিয়ে সংবিধান সংস্কার
পরিষদের শপথ নিন, জুলাই সনদ বাস্তবায়নের দিকে আগান আমরা আপনাদের সর্বাত্মক
সহযোগিতা করব, কিন্তু আপনারা যদি সেটা না করেন বাংলাদেশের জনগণের সঙ্গে
প্রতারণা করেন তাহলে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনারাও শান্তিতে সরকার
পরিচালনা করতে পারবেন না। যদি তা না চান তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও
সংস্কার বাস্তবায়নে মানুষকে সাথে নিয়ে কাজ করুন ।
যুগ্ম মুখ্য সমন্বয়ক
নাভিদ নওরোজ শাহ এর সঞ্চালনায় কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান
অতিথির বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী
দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, এনসিপির
মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক
(উত্তরাঞ্চল) সারজিস আলম। এতে সভাপতিত্বে করেন কুমিল্লা বিভাগের সাংগঠনিক
সম্পাদক মো. আতাউল্লাহ।
