শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
নাসির উদ্দিন পাটোয়ারি বলেন
দুর্নীতিবাজ, চাঁদাবাজদের কবর রচনা করবো
শাহীন আলম
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২১ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১:৩১ এএম |




 দুর্নীতিবাজ, চাঁদাবাজদের কবর রচনা করবো আমরা যতদিন জীবিত থাকবো বাংলাদেশে ততদিন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করবো মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, কুমিল্লার অনেক জায়গায় ছোট ছোট কিছু গডফাদার আছে এরা নিত্যদিন খুন-খারাপী করে বেড়াচ্ছে, যারা ব্যবসায়ী রয়েছে তাদের জীবন বিপন্ন করে তুলছে, কুমিল্লার বাস স্টেশনগুলোতে চাঁদাবাজি করছে, সিএনজি স্টেশনগুলোতে চাঁদাবাজি করছে, মেডিক্যালে চাঁদাবাজি করছে, এগুলো বন্ধ করুন, আমরা যতদিন জীবিত থাকবো বাংলাদেশে ততদিন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করবো। 
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে কুমিল্লা স্টেশন ক্লাব মাঠে আয়োজিত কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিক শহীদ ওসমান হাদি হত্যা হয়েছে, বাংলাদেশে আমরা শুনেছি বিচার হবে, বিএনপি সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, যে আপনি বিচার যে প্রক্রিয়া রয়েছে সেটা দ্রুত উদ্যোগ নেন, বাংলাদেশের তরুণ সমাজ  অপেক্ষায় আছে আমরা রাজপথে নামতে প্রস্তুতও আছি, কিন্তু আমরা আপনাদেরকে সময় দিচ্ছি। আপনারা বলেছিলেন ঈদের পর আন্দোলন আমরা এটা বলব না আমরা যেদিন নামবো 
নাসিরউদ্দিন পাটোয়ারী আরও বলেন, আমরা এ হেদায়াতের দাওয়াত নিয়ে চট্টগ্রাম গিয়েছিলাম, আজকে কুমিল্লায় এসেছি, এখানে বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আপনাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নাই।  আমি আপনাদের ছোট ভাই ও সন্তান হিসেবে একটা আবেদন করি আসুন আমরা ঐকবদ্ধভাবে একটা গ্রেটার কুমিল্লা সাজাই যেখানে আমরা শান্তিতে বসবাস করতে পারব।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২