শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
বরুড়ার মুড়িয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর পুড়ে ছাই
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২১ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১:৩১ এএম |




 বরুড়ার মুড়িয়ারায়  ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি  বসতঘর পুড়ে ছাই কুমিল্রার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল ২ মার্চ (সোমবার) আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে হাজী বাড়ির ওমান প্রবাসী মো. মনির হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দুটি বসতঘরসহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফার্নিচার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছারখার হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ থেকে ১০ লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।
আগুনের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বরুড়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসী মো. মনির হোসেন ওমানে বৈধ কাগজপত্র না থাকায় গত তিন মাস ধরে সেদেশে কারাগারে আছেন। তার স্ত্রী জানান, “আমি এক কাপড়ে ছোট ছোট সন্তানদের নিয়ে কোনো রকমে ঘর থেকে বের হয়ে প্রাণে বেঁচেছি। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব।” তিনি বরুড়া উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২