মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
ব্রাহ্মণপাড়ায় মাদক নির্মূলে পাড়া-মহল্লায় মাদকবিরোধী মাইকিং
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২১ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১:৩১ এএম |



 ব্রাহ্মণপাড়ায় মাদক  নির্মূলে পাড়া-মহল্লায়  মাদকবিরোধী মাইকিং ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা শশীদলে দিনব্যাপী মাদকবিরোধী মাইকিং কর্মসূচি পালন করা হয়েছে। 
মঙ্গলবার (৩ মার্চ ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা চালানো হয়। হঠাৎ এমন উদ্যোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৫ ( ব্রাহ্মণপাড়া-বুড়িচং ) আসনের সংসদ সদস্য ( এমপি ) জসিম উদ্দিন নির্বাচিত হওয়ার পর মাদক নির্মূলে নানা উদ্যোগ হাতে নেন। তাঁর ঘোষিত 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ মাইকিং কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজার, গুরুত্বপূর্ণ এলাকা ও পাড়া-মহল্লায় এ প্রচারণা চালানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 
মাদকবিরোধী মাইকিংয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে বলা হয়, 'সীমান্তবর্তী এলাকার সুযোগ নিয়ে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার মতো ভয়াবহ মাদকদ্রব্য তরুণ ও যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতার কারণে পরিবারে অশান্তি বাড়ছে, অর্থ জোগাড় করতে গিয়ে চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে অনেকেই।'
মাদকবিরোধী মাইকিংয়ে আরও বলা হয়, 'আমাদের প্রিয় এমপি মহোদয় হাজী জসিম উদ্দিন বুড়িচং ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক মুক্ত উপজেলা গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।' 
তরুণ ও যুব সমাজের উদ্দেশ্যে মাইকিং এ আহ্বান জানানো হয়, 'বন্ধুত্ব বা কৌতূহলের বশে প্রথমবারের মতোও মাদক স্পর্শ না করতে। পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগী হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার তাগিদ দেওয়া হয়।' 
স্থানীয় অভিযোগ দের উদ্দেশ্যে বলা হয়, 'আপনারা আপনাদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে এবং তাদের চলাফেরার প্রতি নজর রাখতে হবে। আপনাদের সন্তানরা কাদের সঙ্গে মিশছে এবং কি করছে সে খোঁজখবর রাখতে হবে। সীমান্ত এলাকার মাদক পাচার বা সন্দেহজনক তাৎপরতা দেখলে বিজিবি বা পুলিশকে জানাতে অনুরোধ করা হয়।' 
মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্কবার্তায় বলা হয়, 'দেশে মাদকের শাস্তি কঠোর। অবৈধ ব্যবসা বন্ধ না করলে গ্রেপ্তার ও কারাদণ্ড অনিবার্য। কোনভাবেই মাদকসংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।' 
প্রচারণার শেষাংশে সীমান্ত রক্ষায় সচেতনতা বাড়িয়ে মাদক নির্মূলে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে এ অভিশাপ থেকে রক্ষা করা যায়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পুত্র হুমায়ুনকে পিতা বাবরের অছিয়ত
কবি ও কবিতা: বেদনার শতদল
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২