সোমবার ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় শ্রমিকনেতাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:২১ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১:৩০ এএম |



  কুমিল্লায় শ্রমিকনেতাদের সম্মানে  ইফতার মাহফিল অনুষ্ঠিতপরস্পরের সাথে ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের সহযোগিতা করবো--মুজিবুর রহমান ভুঁইয়া, 
পরস্পরের সাথে ঐক্যবদ্ধ থেকে শ্রমিকদের সহযোগিতা করবো, গতকাল কুমিল্লা শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর শ্রমিকনেতাদের সম্মানে ইফতার মাহফিল এ কথা বলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুঁইয়া, কুমিল্লা মহানগরীর উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মহানগরীর একটি স্থানীয় হোটেলে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মাহবুবুর রহমান।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মাস্টার সফিউল্লাহ, অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজি, সহকারী সেক্রেটারি মোঃ নিজাম উদ্দিন ও মোঃ কলিমুল্লাহসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় টি অ্যান্ড টি শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা শ্রমিক, রিকশা শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, শিক্ষা বোর্ড শ্রমিক ইউনিয়ন, কোটবাড়ি বার্ড শ্রমিক ইউনিয়ন, স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং কুচাইতলী আধুনিক হাসপাতাল কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া বলেন, কুমিল্লা শহরের শ্রমিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাধারণ মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। তিনি মহান আল্লাহর নিকট সবার রোজা কবুলের দোয়া করেন এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ব্যস্ততার মাঝেও তিনি কুমিল্লার শ্রমিকদের খোঁজখবর রাখেন, যা মহানগরীর শ্রমিকদের প্রতি তার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি ভবিষ্যতেও এমন কর্মসূচিতে তার উপস্থিতি প্রত্যাশা করেন।
পরিশেষে দোয়া ও ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
গীবত বা পরনিন্দা
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে -ড.মোশাররফ
মেঘনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ককটেল ছুড়ে পালিয়ে যাবার সময় মসজিদের মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই -মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২