শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লা নিউমার্কেটে অবৈধ প্রসাধনী বিক্রি, মামুন এন্টারপ্রাইজকে জরিমানা
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০০ এএম আপডেট: ০৪.০৩.২০২৬ ১:৩০ এএম |



 কুমিল্লা নিউমার্কেটে  অবৈধ প্রসাধনী বিক্রি,  মামুন এন্টারপ্রাইজকে  জরিমানাস্টাফ রিপোর্টার।। কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকায় অবৈধ ও অনুমোদনহীন প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে মামুন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পাইকারি ব্যনসায়ী মামুন এন্টারপ্রাইজকে বিভিন্ন নামি দামি কোম্পানির অবৈধ প্রসাধনী পণ্যের বৈধতা, মেয়াদ ও অনুমোদনের কাগজপত্র যাচাই করা হয়।
এ সময় মামুন এন্টারপ্রাইজে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও অবৈধ প্রসাধনী সামগ্রী পাওয়া যায়। পাশাপাশি কিছু পণ্যের মেয়াদোত্তীর্ণ লেবেল ও সঠিক তথ্য না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রতিষ্ঠানটিকে নির্ধারিত অঙ্কের অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা মো: কাউছার মিয়া সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম চালানো হচ্ছে এবং অবৈধ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র সংরক্ষণ ও অনুমোদিত পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২