মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
ব্রাহ্মণবাড়িয়ায় অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার ও কর্মশালা
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৪৭ এএম |


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক কর্মশালা গতকাল মঙ্গলবার সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিল এ কর্মশালা ও সেমিনারের আয়োজন করে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আব্দুল হাকিম। একইসঙ্গে তিনি প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সাঈদ মো. গাওছাল আজম। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বলা হয়, 'বর্তমান সময়ে দ্রুত সংবাদ পরিবেশন করতে গিয়ে অপবাদ চলে আসে। দীর্ঘদিনের অর্জন বিসর্জন হয়ে যায়। তাই দ্রুত করতে গিয়ে বস্তুনিষ্ঠতা হারালে চলবে না। এ পেশার অনেক ক্ষতি হয়ে যাবে।'
আলোচকরা বলেন, 'সাংবাদিকতা হতে হবে অবশ্যই বস্তুনিষ্ঠ। নইলে এতে সামাজিক অনেক প্রভাব পড়বে। এতে সবারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সাংবাদিককদেরকে এক্ষেত্রে সচেতন হতে হবে।'
প্রধান অতিথি ও প্রধান আলোচক এ. কে. এম. আব্দুল হাকিম বলেন, 'সচেতন ও ঐক্যবদ্ধ না বলে সাংবাদিককদের অনেক অধিকার আদায় হয় না। তাই অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বিভাজন থেকে বের হতে হবে।'
তিনি আরো বলেন, 'অনেকেই বলে থাকেন অপসাংবাদিকদের কেন জেল-জরিমানা দেওয়া হয় না। আসলে সাংবাদিকতা বড় পেশা। তাকে ধমক দিলেই যথেষ্ট। জেল-জরিমানা করলে ঠিক হবে এমন না।'













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
গীবত বা পরনিন্দা
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে -ড.মোশাররফ
মেঘনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ককটেল ছুড়ে পালিয়ে যাবার সময় মসজিদের মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই -মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২