মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
চান্দিনায় নব-নির্বাচিত এমপি’র সাথে হেফাজতে ইসলাম নেতৃবৃন্দের মতবিনিময়
বিশেষ প্রতিবেদক।
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১:০০ এএম |


চান্দিনায় নব-নির্বাচিত সংসদ সদস্য আতিকুল আলম শাওনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ চান্দিনা পৌরসভা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সংসদ সদস্যের চান্দিনাস্থ বাসভবনে ওই মতবিনিময় হয়। এসময় চান্দিনা বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা, কওমী শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় এবং এলাকার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নব-নির্বাচিত সংসদ সদস্য স্থানীয় সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার আশ্বাস দেন। নেতৃবৃন্দ এসময় নব-নির্বাচিত সংসদ সদস্যকে ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- হেফাজতে ইসলাম চান্দিনা পৌর সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, সেক্রেটারি মাওলানা জাকির সালেহ আরমানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমাদ, সহ-সেক্রেটারি মাওলানা ওজায়ের আহমেদ, বেলাল হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির হোসাইন, সহ-সভাপতি মাওলানা শফিক বেলাশ্বরী, প্রচার সম্পাদক মাওলানা আতিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক ক্বারি জাহিদ হাসান ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহ শিহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পুত্র হুমায়ুনকে পিতা বাবরের অছিয়ত
কবি ও কবিতা: বেদনার শতদল
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২