সোমবার ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২
লালমাইয়ে উপজেলা পোস্ট অফিস স্থাপনের দাবিতে ইউএনওকে স্মারকলিপি
প্রদীপ মজুমদার :
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৪৭ এএম |



প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার ১০ বছরেও কুমিল্লার লালমাই উপজেলায় এখনো স্থাপিত হয়নি উপজেলা পোস্ট অফিস। এতে বিড়ম্বনায় পড়ছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চাকরী প্রার্থী ও বিভিন্ন সেবাপ্রার্থীরা। 
অবিলম্বে আধুনিক ডাক সেবা নিশ্চিত করার দাবিতে পোস্ট মাষ্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রাম বরাবর উপজেলাবাসীর পক্ষে স্মারকলিপি দেওয়া হয়েছে। 
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতুর কাছে স্মারকলিপিটি পৌঁছে দেন লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।  
জানা যায়, ২০১৭ সালে উপজেলাটি প্রতিষ্ঠিত হলেও আজ পর্যন্ত এখানে কোনো প্রধান ডাকঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা সদর (বাগমারা) এলাকায় কোনো ডাকঘর না থাকায় জেলা সদর অথবা ৫ কিলোমিটার দূরের ভুলইন দক্ষিণ ইউনিয়নের ছোট শরীফপুর সাব-পোস্ট অফিস ওপর নির্ভর করতে হচ্ছে। তবে ফলে সরকারি-বেসরকারি চিঠিপত্র,পাসপোর্ট এবং ই-কমার্স পার্সেল গ্রহণ ও প্রেরণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার দুই লক্ষাধিক মানুষ। বিশেষ করে ডিজিটাল পোস্ট অফিসের আধুনিক সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে এই জনপদ। পোস্ট কোড ব্যবহারে বিড়ম্বনায় পড়ছেন সরকারি বেসরকারি চাকরী প্রার্থীরা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোহাম্মদ কামাল হোসেন বলেন, "একটি উপজেলায় পোস্ট অফিস না থাকা মানে হলো যোগাযোগের দিক থেকে পিছিয়ে থাকা। উপজেলা হওয়ার পর আমরা ভেবেছিলাম সব সেবা হাতের কাছে পাবো। কিন্তু ১০ বছর পার হয়ে গেল, এখনো একটি পূর্ণাঙ্গ পোস্ট অফিস হলো না। এ উপজেলার অনেক অপূর্ণতার মাঝে এটিও অন্যতম। ডাকঘর না থাকায় গুরুত্বপূর্ণ নথিপত্র সঠিক সময়ে পৌঁছায় না। উপজেলা প্রশাসনের কার্যক্রম গতিশীল করতে এবং সাধারণ মানুষের সুবিধার্থে অবিলম্বে বাগমারা এলাকায় একটি পূর্ণাঙ্গ উপজেলা পোস্ট অফিস স্থাপন ও নতুন পোস্ট কোড নির্ধারণ করা জরুরী।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, "উপজেলা পর্যায়ে একটি পূর্ণাঙ্গ ডাকঘর থাকা অত্যন্ত জরুরি। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে আমরা একটি স্মারক লিপি পেয়েছি। লালমাই উপজেলায় ডাকঘর স্থাপন করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি প্রেরণ করব।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
গীবত বা পরনিন্দা
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে -ড.মোশাররফ
মেঘনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ককটেল ছুড়ে পালিয়ে যাবার সময় মসজিদের মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই -মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২