নিজস্ব
প্রতিবেদক।। কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮
লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ
উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষ্মীপুর এলাকায় মাদকবিরোধী অভিযান
পরিচালনার সময় এসব ভারতীয় সামগ্রী জব্দ করা হয়।
কুমিল্লা-১০ বিজিবি
ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, সীমান্ত
থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বলের ডেপা’ নামক স্থানে বিজিবির
টহল দল মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে ও কিং
কোবরা বাজি উদ্ধার করে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
