শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় ৫শ ৮১টি অবৈধ গ্যাস রেগুলেটর ধ্বংস
বশিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৭ এএম |




 কুমিল্লায় ৫শ ৮১টি অবৈধ  গ্যাস রেগুলেটর ধ্বংস বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও অনিবন্ধিত নিম্নমানের গ্যাস রেগুলেটর জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব অবৈধ সরঞ্জাম সোমবার (২ মার্চ) সকাল ১০টায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: এর  প্রধান কার্যালয়, চাঁপাপুর, কুমিল্লায় জনসমক্ষে ধ্বংস করা হয়।
বিজিডিসিএল সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাজারজাত ও ব্যবহার হওয়া রেগুলেটর শনাক্ত করে জব্দ করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে মোট ৫৮১টি অবৈধ ও অনিবন্ধিত নিম্নমানের রেগুলেটর জনসমক্ষে ধ্বংস করা হয়।অনুষ্ঠানে মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মোঃ সোলায়মান বলেন, অবৈধ ও নিম্নমানের রেগুলেটর ব্যবহার গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য ঝুঁকিপূর্ণ এবং এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈধ পণ্য ব্যবহারে উৎসাহিত করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্যবস্থাপনা পরিচালকের নির্দেশনায় আয়োজিত ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মাহবুবুল আলম সিদ্দিকী, মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মোঃ সোলায়মান, মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বানী ইসলাম, কোম্পানি সচিব মোঃ এনামুল করিম চৌধুরী, মহাব্যবস্থাপক (বিপণন ডিভিশন) প্রকৌশলী মর্তুজা রহমান খান এবং উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আবু মোঃ জাহাঙ্গীর বাদশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাখরাবাদ গ্যাস সিস্টেমের কর্মকর্তারা জানান, গ্যাস সরবরাহ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে গ্রাহকদের অনুমোদিত ও মানসম্মত রেগুলেটর ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২