ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দাউদকান্দি গোমতী সেতু টোলপ্লাজায় ঢাকাগামী প্রাইভেটকার তল্লাশি
চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার এবং একটি প্রাইভেটকার জব্দ করেছে
মডেল থানা পুলিশ।
সোমবার ভোরে টোলপ্লাজায় চেকপোস্টে এসআই কমলকৃষ্ণ
সাহা সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকাগামী একটি সন্দেহভাজন প্রাইভেটকার ঢাকা মেট্রো
-গ-১৪- ৭৭৭২ তল্লাশি চালিয়ে প্রাইভেটকারের ভিতরে থাকা কয়েকটি প্যাকেটে
মোড়ানো ১৮ কেজি গাঁজা উদ্ধার করে মো. জামির হোসেন জনি কে আটক করেন। এসময়
প্রাইভেটকারটি জব্দ করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)
এম আব্দুল হালিম জানান, গ্রেফতারকৃত মো. জামির হোসেন জনি কুমিল্লা জেলার
মুরাদনগর থানার তোল্লাবাখন নগর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।এ ঘটনায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
