সোমবার ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২
গভীর রাতে মাদকবিরোধী অভিযানে এমপি জসিম ভাসছেন প্রশংসায়
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৫৭ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৭ এএম |


 গভীর রাতে মাদকবিরোধী  অভিযানে এমপি জসিম ভাসছেন প্রশংসায়ইসমাইল নয়ন।। 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক নির্মূলে গভীর রাতে বিজিবি সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়েছেন কুমিল্লা-৫ ( ব্রাহ্মণপাড়া-বুড়িচং ) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন এমপি। 
রোববার ( ১ মার্চ ) দিবাগত রাতে তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী আশাবাড়ী এলাকায় চলমান অভিযানে অংশ নেন। 
এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ সাধারণ মানুষের আলোচনায় উঠে আসেন এমপি জসিম উদ্দিন। এতে এমপির পক্ষে মানুষের মুখে মুখে প্রশংসার ঝড় ওঠে এবং ইতিবাচক সাড়া পড়ে। 
ভাইরাল হওয়া ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গভীর রাতে এমপি জসিম উদ্দিন বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় টহল দিচ্ছেন এবং সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও স্থানগুলোতে তল্লাশি চালাচ্ছেন। এসময় তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান এবং এলাকাবাসীকে মাদকবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী এই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানোর অভিযোগ রয়েছে। মাদকের ভয়াবহতায় এই এলাকাসহ বিভিন্ন এলাকার তরুণ ও যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই ব্যক্তিগত উদ্যোগে এমপি নিজেই মাদকবিরোধী অভিযানে নামেন। তাঁর এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।
এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই একজন জনপ্রতিনিধির এমন মাঠপর্যায়ে গভীর রাতে সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং এমপির মতো সংশ্লিষ্টদের নিয়মিত এ ধরনের অভিযানের আহ্বান জানান। 
এ বিষয়ে সংসদ সদস্য জসিম উদ্দিন এমপি বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের কল্যাণের জন্য কাজ করতে আমি এমপি হয়েছি এবং মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমি জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। 
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিকে সরাসরি মাঠে নেমে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে দেখে তারা উৎসাহিত হয়েছেন। এতে মাদক কারবারীদের সক্রিয়তা অনেকটাই কমবে বলে তাদের আশা।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
গীবত বা পরনিন্দা
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে -ড.মোশাররফ
মেঘনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ককটেল ছুড়ে পালিয়ে যাবার সময় মসজিদের মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই -মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২