নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার ও দাউদকান্দিতে পৃথক সড়ক
দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি ঘটেছে। রোববার রাতে দাউদকান্দিতে
ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে অটোচালক এবং রবিবার সন্ধ্যায় মহাসড়ক পারাপারের
সময় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন বলে নিচিত করেছে হাইওয়ে
পুলিশ।
হাইওয়ে পুলিশ জানায়, রবিবার (১ মার্চ) রাতে আমিরাবাদ–কচুয়া
সড়কের শায়েস্তানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি স্থানীয় এলাকার
কল্যানপুর গ্রামের আসমত আলীর ছেলে সালাহউদ্দিন (৪০)। তিনি পেশায় একজন
অটোচালক ছিলেন। নিহত সালাহউদ্দীনের তিন কন্যাসন্তান রয়েছে। হ্যান্ড
ট্রাক্টরচালক সবুজ (২৭) গৌরীপুর ইউনিয়নের পাঁচআনী গ্রামের বাসিন্দা বলে
জানা গেছে। গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশ হ্যান্ড ট্যাক্টরসহ চালককে আটক
করেছেন।
পদুয়ার বাজারে নিহত নিহত সজল কুমার ঘোষ সদর দক্ষিন এলাকার বাসিন্দা।
