শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
বাংলাদেশকে সমীহ করছে সর্বাধিক চ্যাম্পিয়ন চীন
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৪৪ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৫ এএম |

 


 বাংলাদেশকে সমীহ করছে সর্বাধিক চ্যাম্পিয়ন চীন
চলমান এশিয়া কাপে বাংলাদেশই একমাত্র দল যারা প্রথমবার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। অন্য ১১ দলের কখনও না কখনও এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে খেলার আগে সবচেয়ে বেশিবার এশিয়ান চ্যাম্পিয়ন হওয়া চীন সমীহ করছে।
র্যাংকিং কিংবা শক্তিমত্তা কোনো সূচকেই চীনের সঙ্গে লড়াইয়ের মতো অবস্থায় নেই বাংলদেশ। এরপরও চীনের কোচ আন্তে মিলিচিক বলছেন, ‘‘আমরা প্রতিটি প্রতিপক্ষকে সম্মান করি এবং বিশ্লেষণ করি। বাংলাদেশ দল খুব তরুণ এবং এগ্রেসিভ। তারা মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে এখানে আসার যোগ্যতা অর্জন করেছে।’’
চীনের নারী ফুটবলাররা বিশ্বমানের। সেই হিসেবে বাংলাদেশের ফুটবলাররা দক্ষিণ এশিয়ার গণ্ডি মাত্র পার করেছেন। এরপরও বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ের ওপর নজর রয়েছে চীন কোচের, ‘‘তাদের কিছু ভালো ব্যক্তিগত খেলোয়াড় আছে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত চার বছরে নারী ফুটবলে বিনিয়োগ এবং মান অনেক বেড়েছে।’’
বাংলাদেশের র্যাংকিং ১১২, চীনের ১৭। এত ব্যবধান থাকলেও অঘটন নিয়ে সতর্ক চীন, ‘‘আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোনো চাপ ছাড়াই খেলবে। বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে নিচে থাকলেও আমরা কালকের ম্যাচের আগে অন্য কিছু নিয়ে ভাবছি না। ধাপে ধাপে এগোতে চাই।’’
অধিনায়ক উ হাইয়ান বলেন, ‘‘আমরা এরই মধ্যে ভালো প্রস্তুতি নিয়েছি। আগামীকাল আমাদের প্রথম ম্যাচ এবং কিছু চ্যালেঞ্জ থাকলেও আমি বিশ্বাস করি, আমরা ইতিবাচক পারফরম্যান্স দেখাতে পারব।’’
চীনের কোচ এ রকম বললেও বাংলাদেশের কোচ পিটার বাটলার অবশ্য বেশি বাস্তববাদী, ‘‘শুন্য শুন্য ড্র হবে ( প্রশ্নের প্রেক্ষিতে) এমন প্রত্যাশা করছি না। আমাদের চেষ্টা থাকবে যতসম্ভব লড়াই ও ভালো খেলা উপহার দেয়া।’’















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২