শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
‘জাকি স্মৃতি’ অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি কাপের ফাইনাল কাল
প্রকাশ: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৪৯ এএম আপডেট: ০৩.০৩.২০২৬ ১:৩৫ এএম |


  ‘জাকি স্মৃতি’ অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি কাপের ফাইনাল কাল
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় অনুষ্ঠিতব্য ‘জাকি স্মৃতি অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি কাপ’-এর ফাইনাল খেলা আগামীকাল ৪ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার দুপুর ১২টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইলেভেন স্টার ক্লাব কুমিল্লার আয়োজনে এ টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব ঘিরে ইতোমধ্যে ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
আয়োজক কমিটির সদস্য সচিব এনামুল হক মনি ও চেয়ারম্যান বদরুল হুদা জেনু জানান, তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে সকল ক্রীড়াপ্রেমী দর্শককে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ‘জাকি স্মৃতি’ অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি কাপ ইতোমধ্যে জেলার ক্রীড়াঙ্গনে একটি মর্যাদাপূর্ণ আসর হিসেবে পরিচিতি লাভ করেছে। আয়োজকরা আশা করছেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচ সম্পন্ন হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২