রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক ও নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আবুল কাশেম।
রবিবার
(১ মার্চ) তিনি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পদে শপথ গ্রহণ করেন
এবং সমিতি পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কুমিল্লা
পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ কার্যালয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন
বোর্ড ওই শপথ অনুষ্ঠান সম্পন্ন করেন। তিনি চান্দিনা ও মুরাদনগর উপজেলার
দায়িত্বরত পরিচালক।
অধ্যক্ষ আবুল কাশেম চান্দিনার মুক্তিযোদ্ধা স্মৃতি
কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি চান্দিনা উপজেলার
মাধাইয়া জেনারেল হাসপাতালের নির্বাচিত চেয়ারম্যান ও চান্দিনা মহিলা কলেজের
শিক্ষানুরাগী সদস্য। তিনি বহু সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক কর্মকান্ডের সাথে
জড়িত।
