পাঁচ
জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। গাজীপুর, পঞ্চগড়,
কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে প্রত্যাহার করে জনপ্রশাসন
মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে
প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রত্যাহার করা উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার
করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন,
পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন,
নেত্রকোনার ডিসি, মো. সাইফুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত
হোসেন।
