মোঃ হুমায়ুন কবির মানিক ।। কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির ইফতার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (১মার্চ) কুমিল্লার নগরীর রাজ্জাক ম্যানশনে অনুষ্ঠিত অনুষ্ঠান সাবেক সভাপতি গোলাম সরওয়ার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস ছালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.আবদুল হাকিম, কুমিল্লাস্থ মনোহরগঞ্জ উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি একে এম মাসুদুর রহমান,সাবেক সভাপতি আবদুল খালেক মোল্লা, সহ-সভাপতি অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দেওয়ান সামছুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম,কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, দৈনিক প্রথম আলো কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা গভর্ণমেন্ট ল্যাবরেটরী হাই স্কুলের শিক্ষক ইউনুস মোল্লা, নাথের পেটুয়া জেনারেল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিনসহ সমিতির নেতৃবৃন্দ ও সদস্যগণ।
জানা যায় -সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মনোহরগঞ্জ উপজেলার যে সকল নাগরিক কুমিল্লায় বসবাস করছেন, তাদের সেবামূলক কাজ করছে সংগঠনটি এবং তাদের পারিবারিক ও সামাজিক বন্ধন শক্ত করতে কাজ করে আসছে। এই অনুষ্ঠানে ৩শতাধিক সদস্য অংশ নেন।
পরে সমিতির সদস্যদের যে সকল সন্তান ২০২৫ইং সনে এসএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫পেয়েছে, তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
