মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় আন্ত:জেলা ডাকাত চক্রের ১২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ১:৫০ এএম |


   কুমিল্লায় আন্ত:জেলা ডাকাত  চক্রের ১২ সদস্য গ্রেপ্তার,  লুণ্ঠিত মালামাল উদ্ধারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িত আন্তজেলা ডাকাত চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে জীবন মিয়া, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নাসির, আবু তাহের, জামাল কুদ্দুস, ওবাইদুল, হানিফ, সৌরভ হোসেন, জহির, মকবুল হোসেন এবং কামাল। তাদের বিরুদ্ধে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, জেলার তিতাস উপজেলার উজিরাকান্দি এলাকায় মোছা. নাছরিন আক্তারের বাড়ির গেটের তালা ভেঙে একদল ডাকাত প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ও মারধর করে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি তিতাস থানায় মামলা দায়ের করা হয়।
একই রাতে কাকিয়াখালী এলাকায় মঞ্জুরা বেগমের বাড়িতেও একই কায়দায় ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে। এ ঘটনায় তিতাস থানায় আরেকটি মামলা রুজু হয়।   কুমিল্লায় আন্ত:জেলা ডাকাত  চক্রের ১২ সদস্য গ্রেপ্তার,  লুণ্ঠিত মালামাল উদ্ধার
মামলা দুটির তদন্তে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং সহকারী পুলিশ সুপার, দেবিদ্বার সার্কেলের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও দাউদকান্দি মডেল থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস ও দাউদকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, ডাকাতির ঘটনায় মামলা দায়েরের পরপরই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১২জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামালের মধ্যে একটি স্বর্ণের চেইন, তিনটি স্বর্ণের কানের দুল, রূপার নূপুর ও চেইন, সিটিগোল্ডের গহনা, ৩৭ হাজার ২৪৭ টাকা নগদ অর্থ, ১৩টি মোবাইল ফোন, দুটি সিএনজি, দেশীয় অস্ত্র (ছুরি, কাটার, শাবল, লোহার রড), বিভিন্ন ব্র্যান্ডের দুধের প্যাকেট ও কৌটা, ডিজিটাল ক্যামেরা, রাউটার, টর্চলাইট, ব্লেন্ডার মেশিন, মুখোশ ও ট্রাভেল ব্যাগসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিদ্যালয়ে যোগ দিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
কুমিল্লাস্থ বাংগড্ডা ইউনিয়ন কল্যাণ পরিষদের প্রস্তাবিত কার্যকরি কমিটি গঠন
সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ করার প্রস্তাব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২