রণবীর ঘোষ কিংকর ।।
কুমিল্লার চান্দিনায় মহাসড়ক পারাপারের সময় ফনি ভূষণ সাহা (৬০) নামে এক পথচারীর মৃত্যু ঘটেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ফনি ভূষণ সাহা চান্দিনা উপজেলা সদরের সাহাপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়
সূত্রে জানা যায়- পাশ্ববর্তী দেবীদ্বার উপজেলাধীন বরকামতা গ্রামের শ্রী
শ্রী দুর্গা বাড়িতে ১৪দিন ব্যাপী কীর্ত্তণ চলছে। ফনি সাহা কীর্ত্তণ থেকে
ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত বাস চাপায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ
করেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আব্দুল মমিন
বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের বাড়ি মহাসড়কে পাশে থাকায় দুর্ঘটনার পরপর
মরদেহ নিয়ে যায় পরিবারের সদস্যরা।
