প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ১:৪৯ এএম |

নিজস্ব
প্রতিবেদক:
বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে
অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফল আজ শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি
অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুস সালাম,
কো-চেয়ারম্যান ধীরেন্দ্র কিশোর মজুমদার, অর্থ সচিব হাফেজ মাওলানা নাসির
উদ্দিন খন্দকার, সহ-সভাপতি শাহ জাহান সাজু সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ
এবং তিন জেলা থেকে আগত বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও পরিচালকবৃন্দ। ফলাফল
প্রকাশ অনুষ্ঠানের পরিচালনা করেন মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ।
পরীক্ষার
সার্বিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় দায?িত্ব পালন করেন প্রধান পরীক্ষা
নিয়ন্ত্রক মোহাম্মদ আহসান উল্লাহ খন্দকার, অধ্যক্ষ, ইকরা আইডিয়াল একাডেমি।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায?িত্ব পালন করেন মোঃ শাহিনুর আলম, প্রধান
শিক্ষক, প্রফেসর এডুকেশন ইনস্টিটিউট এবং মোহাম্মদ হাসান ভূঁইয়া, প্রভাষক,
কুমিল্লা আইডিয়াল কলেজ।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক আহসান উল্লাহ খন্দকার
জানান, "অত্যন্ত সতর্কতা, স্বচ্ছতা ও নির্ভুলতার সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন
শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।" প্রকাশিত ফলাফলে পাঁচটি শ্রেণিতে মোট ৬৭ জন
শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে। বিশেষ গ্রেডে বৃত্তি পেয়েছে
২২ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ৪৩৭ জন শিক্ষার্থী।
অধ্যক্ষ
মোশাররফ হোসেন, সভাপতি, বলেন, "শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের জন্য এই
ধরনের প্রতিযোগিতামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার মান
বৃদ্ধি ছাড়াও শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং মনোবল গঠনের ক্ষেত্রে শিক্ষার্থীদের
সহায়ক। আমরা আশা করি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এই অর্জনকে নতুন উদ্যম ও
উৎসাহের সঙ্গে ভবিষ্যতের শিক্ষা ও জীবনে কাজে লাগাবে। আমাদের লক্ষ্য
শিক্ষার্থীদের ভবিষ্যতের নেতৃত্ব হিসেবে গড়ে তোলা।"
উল্লেখ্য, গত ২৯
নভেম্বর ২০২৫ তারিখে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে বৃত্তি পরীক্ষা
অনুষ্ঠিত হয়। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা
অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২,৫০০-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।