শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় ব্যাতিক্রমী গোলাপ প্রদর্শনী
: মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশনের উদ্যোগ
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:৫৩ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ১:৪৮ এএম |



  কুমিল্লায় ব্যাতিক্রমী গোলাপ প্রদর্শনী গোলাপের নান্দনিকতা আর স্নিগ্ধতাকে সম্মান জানাতে এবং নারীদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে কুমিল্লায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী গোলাপ প্রদর্শনী। 
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নগরীর উত্তর চর্থা এলাকার "মা" বাসভবনে ‘মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ?প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির ও রঙের গোলাপের টব নিয়ে অংশগ্রহণ করেন স্থানীয় শৌখিন বাগানীরা, যাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

??অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল জহির স্বপন। তিনি তার বক্তব্যে নারীদের কেবল গৃহস্থালি কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ?"আমি চাই নারীরা কেবল ঘরকন্না বা সেবাযত্নেই সীমাবদ্ধ না থেকে গোলাপ চাষের মাধ্যমে নিজেদের সৃজনশীলতাকে বিকশিত করুক। ছাদ বা আঙিনায় গোলাপ চাষ করে তারা যেন মনের আনন্দ খুঁজে পায়। আমরা সন্তানদের যেভাবে লালন-পালন করি, একটি ফুলকেও সেভাবে বড় করতে হয়। এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আজকের এই আয়োজন।"
 কুমিল্লায় ব্যাতিক্রমী গোলাপ প্রদর্শনী
??অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী। তিনি আক্ষেপ ও আশা প্রকাশ করে বলেন, কুমিল্লায় প্রায় ৪১ বছর আগে এমন পুষ্প প্রদর্শনী হয়েছিল।
?প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "প্রতিদিনের সংগ্রাম আর কষ্টের জীবনে প্রশান্তি আনে ফুল। যারা ফুল লালন-পালন করেন, তারা কোনো বৈষয়িক প্রাপ্তির আশা না করেই এক অদ্ভুত সুখ পান। মানুষের মনের ভেতরের ক্লেদ পরিষ্কার করতে ফুলের কোনো বিকল্প নেই। যারা ফুল ভালোবাসে, তাদের মনে পবিত্রতা ও সুন্দরের বাস থাকে। মোস্তফা কামাল ফুলু ফাউন্ডেশন এই সুন্দরের নেশাকে সম্মান জানিয়ে এক মহৎ কাজ করেছে।"
অনুষ্ঠানে অংশগ্রহণকারী আফসানা মিলি বলেন, গোলাপ ফুল প্রদর্শনীতে আসছি আজকে প্রথম। এসে অনেক ভালো লাগছে কারন অনেক ফুলের সমাহার দেখতে পাচ্ছি। ফুল আমাদের সুন্দর্যের প্রতীক, ফুল আমাদের মনমুগ্ধকর পরিবেশ তৈরি করে করে। এখন মানুষ ফুলের প্রতি অনেক সৌখিন। 
?অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শাহনেওয়াজ সুলতানা, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদী অসংখ্য গোলাপ প্রেমী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টুটুল।
?বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রদর্শনীর মাধ্যমে কুমিল্লার ঘরে ঘরে বাগান করার সংস্কৃতি আরও বেগবান হবে এবং যান্ত্রিক শহরের মাঝে এক টুকরো সবুজ ও সুন্দরের ছোঁয়া লেগে থাকবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২