মঙ্গলবার ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২
ভিক্টোরিয়ান ও কুমিল্লা ক্রিকেট একাডেমির দাপুটে জয়
প্রকাশ: রোববার, ১ মার্চ, ২০২৬, ১২:২২ এএম আপডেট: ০১.০৩.২০২৬ ১:৪৭ এএম |



ভিক্টোরিয়ান ও কুমিল্লা ক্রিকেট একাডেমির দাপুটে জয়ক্রীড়া প্রতিবেদক। ।

কোচ মাহবুব আলী জাকির স্মরণে আয়োজিত অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে দুটি ম্যাচেই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। সোমবার কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি ও কুমিল্লা ক্রিকেট একাডেমি।
প্রথম ম্যাচে ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি ৪৪ রানে পরাজিত করে রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে। টস জিতে আগে ব্যাটিং করে ভিক্টোরিয়ান ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের হয়ে রাশেদুল ৩১, জয় ২৪ ও ফারহান ১৯ রান করেন। এছাড়া নোমান ১২ ও নাজমুল ১২ রান যোগ করেন। রাইজিং স্টারের পক্ষে সাইফুল, আনাস ও ইকরামুল উল্লেখযোগ্য বোলিং করেন।
১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাইজিং স্টার ক্রিকেট একাডেমি ১৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইমন ১৮, তাসকিন ১৭ ও ইকরামুল ১৪ রান করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় দলটি লক্ষ্য স্পর্শ করতে ব্যর্থ হয়। ভিক্টোরিয়ানের নিহাল দুর্দান্ত বোলিং করে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নেন এবং ম্যাচসেরা নির্বাচিত হন।
৫ম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় ক্রিকেট স্কুল কুমিল্লা ও কুমিল্লা ক্রিকেট একাডেমি। টসে জিতে প্রথমে ব্যাটিং করে ক্রিকেট স্কুল কুমিল্লা ১৮.৩ ওভারে ৬৯ রানে অলআউট হয়। জবাবে কুমিল্লা ক্রিকেট একাডেমি ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলে ৯ উইকেটের সহজ জয় নিশ্চিত করে। দলের হয়ে মো. আরাফাত ইসলাম ৪৩ বলে ৪৩ রানের অনবদ্য ইনিংস খেলেন এবং বোলিংয়ে ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্টের খেলাগুলোতে তরুণ ক্রিকেটারদের প্রাণবন্ত পারফরম্যান্স দর্শকদের দারুণভাবে আনন্দিত করছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কবি ও কবিতা: বেদনার শতদল
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
পবিত্র কুরআন তেলাওয়াত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুড়িচংয়ে উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
ব্রাহ্মণপাড়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর বিদ্যালয়ে যোগ দিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ভারতেগ্রেপ্তার
আইইবি কুমিল্লা কেন্দ্রের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ নেওয়া হবে : খাদ্যমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২