শুক্রবার ৬ মার্চ ২০২৬
২২ ফাল্গুন ১৪৩২
রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে এলপিজি সরবরাহে স্বস্তি
মোঃ তরিকুল ইসলাম তরুন
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৬ এএম আপডেট: ২১.০২.২০২৬ ২:০৪ এএম |

   রমজান উপলক্ষে  ন্যায্যমূল্যে এলপিজি সরবরাহে স্বস্তি
মাহে রমজানকে সামনে রেখে জ্বালানি সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কুমিল্লার মুরাদনগরের গ্যাসসংকটপূর্ণ এলাকায় ন্যায্যমূল্যে একদিনের বিশেষ এলপিজি সিলিন্ডার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রান্নার গ্যাসের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামের প্রেক্ষাপটে জনবান্ধব এই উদ্যোগ গ্রহণ করে মেঘনা ফ্রেশ এলপিজি (ফ্রেশ গ্যাস কোম্পানি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঐতিহ্যবাহী কোম্পানিগঞ্জ বাজারে সরকারি দামে এলপিজি বিক্রির এ বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের আওতায় সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫৬ টাকা হলেও ১২ কেজি এলপিজি সিলিন্ডার সীমিত লাভে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। খোলা বাজারে মোট ১০০টি সিলিন্ডার বিক্রি করা হয়। নির্ধারিত দামে গ্যাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ ভোক্তারা।
স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৩৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রেশ গ্যাস কোম্পানির এই উদ্যোগ বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা।
ক্যাম্পেইনে অংশ নেওয়া একাধিক ভোক্তা জানান, রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে ন্যায্যমূল্যে রান্নার গ্যাস পাওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়। স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত ও বিস্তৃত হলে কৃত্রিম সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে।
এই মানবিক উদ্যোগ সম্পর্কে মেসার্স ছায়েদ আলী এন্ড সন্স-এর স্বত্বাধিকারী আলাউদ্দিন (মাসুদ) বলেন, “রমজানের মতো পবিত্র সময়ে সাধারণ মানুষ যেন রান্নার গ্যাসের সংকটে ভোগান্তিতে না পড়েন, সেই চিন্তা থেকেই সুলভমূল্যে এলপিজি সরবরাহের এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে সীমিত লাভে গ্যাস সরবরাহ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
জাতীয় রাজস্ব বোর্ডের ফেব্রুয়ারি ২০২৬ সালের তথ্য অনুযায়ী, দেশে এলপিজি আমদানির পরিমাণ সন্তোষজনক হলেও মাঠপর্যায়ে মূল্য নিয়ন্ত্রণে ঘাটতি রয়েছে। পর্যাপ্ত আমদানি থাকা সত্ত্বেও ভোক্তারা ন্যায্যমূল্যে গ্যাস না পাওয়ায় তদারকি জোরদারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
অন্যদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-এর সিদ্ধান্ত অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অনেক এলাকায় এ মূল্য কার্যকর হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
মেঘনা ফ্রেশ এলপিজি কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও ন্যায্যমূল্যে গ্যাস সরবরাহ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন কুমিল্লা-৫ এর এমপি জসিম উদ্দিন’
কেনাকাটায় সরগরম কুমিল্লার ঈদ বাজার
কুবি শিক্ষককে অপহরণ: ফোন, নগদ টাকা ও এটিএম থেকে ৮০ হাজার ছিনতাই
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জনগণের ভোগান্তি সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী
দুর্নীতি-চাঁদাবাজি বন্ধে নিজ নিজ এলাকায় কাজ করুন
দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনা ভাঙচুর
ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত কর-খাজনা বন্ধের ডাক
ঈদ বাজারে পাকিস্তানি পোশাকে সয়লাব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২