বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
চিকিৎসক, লেখক ও এক্টিভিস্ট রাকিব আল হাসানের বাবা ডিবি হেফাজতে
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ এএম আপডেট: ১৬.১২.২০২৫ ২:০৭ এএম |



  চিকিৎসক, লেখক  ও এক্টিভিস্ট রাকিব  আল হাসানের বাবা  ডিবি হেফাজতে  ইয়াং লিডার, এক্টিভিস্ট, চিকিৎসক ও লেখক রাকিব আল হাসানের বাবা মো. আবুল কালাম আজাদকে একটি মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য  ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। 
সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) উপপরিদর্শক মো.ছালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যায় কুমিল্লার লাকসাম উপজেলার যমুনাবিস্কুট ফ্যাক্টরি থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
এদিকেসন্ধ্যায় ডিবি হেফাজতে থাকা মো. আবুল কালাম আজাদের ছেলে চিকিৎসক, লেখকএক্টিভিস্ট রাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভেরিফাইড ফেসবুক একাউন্টে লিখেন, ‘‘আমার আব্বু মো.আবুল কালাম আজাদকে কিছুক্ষণ আগে ওনার অফিসলাকসামের যমুনা বিস্কুট ফ্যাক্টরি  থেকে ডিবি পরিচয়েদুইজন ব্যক্তি এসে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় এবং এরপর থেকে তাঁর ফোন নম্বর বন্ধ পাচ্ছি, আমি আইনশৃঙ্খলা বাহিনী, মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করছি। 
 ওই পোস্টে তিনি আরও  লেখেন, আপডেট, ওনাকে কুমিল্লা ডিবি অফিসে নিয়ে নেয়া হয়েছে। এখন তারা জোরপূর্বক মামলা দিতে চাচ্ছে এবং আত্মীয় স্বজনদের ইঙ্গিত দিচ্ছে টাকা দিলে ছেড়ে দেয়া হবে। আমি বলে দিয়েছি এক টাকাও যেন কাউকে না দেয়া হয়।” তবে রাত সাড়ে ১০ টার দিকে তাঁর ফেসবুক প্রোফাইলে ওই পোস্ট দেখতে পাওয়া যায়নি। 
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) উপপরিদর্শক মো.ছালামবলেন, একটি মামলা সংক্রান্ত বিষয়ে তথ্য ছিলো  তাই লাকসামের একটি বেকারি থেকে সন্ধ্যায় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে।  তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আগে তথ্য প্রমাণ পাই এরপর সব বলা যাবে এখনো পুরোপুরি কিছু বলা যাচ্ছে না, আমরা তদন্ত করে দেখছি। তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো এটি সিদ্ধান্ত হয়নি, তবে তথ্য প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২