বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
ইসলামিক রিয়ালিটি শো “পুষ্টি ভার্সেস অফ লাইট-সিজন ২” এর আনুষ্ঠানিক ঘোষণা
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১:১২ এএম আপডেট: ১৫.১২.২০২৫ ১:২৩ এএম |



  ইসলামিক রিয়ালিটি শো  “পুষ্টি ভার্সেস অফ লাইট-সিজন ২”  এর আনুষ্ঠানিক ঘোষণামহান আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ রহমতে টি.কে. গ্রুপ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা “পুষ্টি ভার্সেস অফ লাইট- সিজন ২”এর আজ আনুষ্ঠানিক ঘোষণা করা হলো। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন টি.কে. গ্রুপের সম্মানিত বিজনেস ডিরেক্টর মোহাম্মদ মোফাচ্ছেল হক। দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমগণ, এবং শীর্ষস্থানীয় গণমাধ্যমের উপস্থিতিতে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী হাফেজ কিশোর-কিশোরীদের জাতীয় পর্যায়ে উপস্থাপন ও মূল্যায়ন করার উদ্দেশ্যে আয়োজিত এই পবিত্র কুরআন চর্চায় পুষ্টি যে যাত্রা শুরু করেছে তা অব্যাহত থাকবে। দ্বিতীয় এই আসরে পুষ্টি ভার্সেস অফ লাইট আর ও জনপ্রিয়তা অর্জন করবে বলে তিনি আশাবাদী। টি.কে. গ্রুপের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ইসলামের খেদমতে এই আয়োজন সাধারণ ধর্মপ্রাণ মুসলমানগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও আরো বক্তব্য রেখেছেন টি.কে. গ্রুপের পরিচালক- এইচআর, জনাব আলমাস রাইসুল গনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী, ‘পুষ্টি ভার্সেস অফ লাইট’ এর প্রধান বিচারক জনাব শেখ আহমাদ বিন ইউসুফ আল আজহারী। তিনি বলেন, কিশোর ও তরুণ প্রজন্মকে পবিত্র কুরআনের প্রতি অনুরাগী করতে এই আয়োজন প্রশংসার দাবিদার। সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় টি. কে. গ্রুপের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। 
দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদে প্রতিভাবান হাফেজগন প্রাথমিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পাবে। অভিজ্ঞ বিচারক এবং আলেমগণের বিবেচনায় সেরা প্রতিযোগীরা মূল পর্বে অংশগ্রহণ করবে। রিজিওনাল অডিশন এর প্রতিযোগীবৃন্দ পুষ্টি এর পক্ষ থেকে আকর্ষণীয় গিফট পাবেন। 
চূড়ান্ত পর্যায়ে বিজয়ীরা পাবেন লক্ষাধিক টাকাসহ বিভিন্ন পুরস্কার। আগামী ২২ শে ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে দেশব্যাপী অডিশন পর্ব। 
চূড়ান্ত পর্ব পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন বিকাল ৫ টা হতে মাগরিবের আজানের পূর্বে দেশের অন্যতম চ্যানেল নাইন এ প্রচারিত হবে। এছাড়াও অনুষ্ঠানে টি.কে. গ্রুপের বিভিন্ন ইউনিট এর হেড অফ সেলস, হেড অফ বিজনেস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২