শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
নভেম্বরে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ প্রাণ
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ১২.১২.২০২৫ ১:১০ এএম |




 নভেম্বরে কুমিল্লার সড়কে ঝরেছে ২২ প্রাণ তানভীর দিপু।। 
নভেম্বর মাসে কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। এমাসে মোট জেলায় মোট ২০ টি সড়ক দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চৌদ্দগ্রাম উপজেলায়, ওই এলাকায় সাতটি দুর্ঘটনায় নিহত হয়েছে ৯ জন এবং আহত হয়েছে চার জন। 
গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের জেলা আইন-শৃঙ্খলা কমিটির কার্যপত্র বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে। 
কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ- হাইওয়ে পুলিশ, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী, সিভিল সার্জন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা গন, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, বিভিন্ন দপ্তর প্রধানসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। 
 কুমিল্লা জেলায় মোট ৬ টি খুনের মামলা হয়েছে। অক্টোবর মাসে এই খুনের মামলা সংখ্যা ছিল ১১ টি। এছাড়া নভেম্বর মাসে ৬ টি ধর্ষণের ঘটনায় মামলা, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৬ টি মামলা, চুরির ঘটনায় ৩২ টি মামলাসহ বিভিন্ন অপরাধে মোট ৪১১ টি মামলা দায়ের হয়েছে। নভেম্বর মাসে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় কোন মামলা হয়নি। 
আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, তফসিল ঘোষণা পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সাঁটানো পোস্টার ফেস্টুন অপসারণ, কিশোর গ্যাঙের প্রবণতা বৃদ্ধি ও প্রতিরোধ, গত সভায় আলোচিত মাদক সংক্রান্ত বিষয়াদির পুনরাবৃত্তি, গোমতী নদীর বাধ ও চর থেকে অবাধে মাটিকাটা বন্ধ, কুমিল্লা নগরীতে অপরিকল্পিতভাবে অটোরিকশা ইজিবাইক চলাচল ও যানজট সমস্যা নিরসন, সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা, কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় কুমিল্লা নোয়াখালী মহাসড়কে অবৈধ বাস স্ট্যান্ড অপসারণ, ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২