বুধবার ২১ জানুয়ারি ২০২৬
৮ মাঘ ১৪৩২
মনিরুল হক চৌধুরীর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ১২:৫৭ এএম আপডেট: ১২.১২.২০২৫ ১:১০ এএম |



 মনিরুল হক চৌধুরীর  উদ্যোগে খালেদা  জিয়ার রোগমুক্তি  কামনায় দোয়া কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর উদ্যোগে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। 
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 
২নং চৌয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওমর ফারুক বাবুল, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ বাবুল, দিদারুল আলম রুবেল, ২৭ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেনি। স্বৈরাচার সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। আজ তিনি সংকটাপন্ন। আমরা কেবল তার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা ভীষণ প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে।
এর আগে তিনি পূর্ব জোড়কাননে অপর আরেকটি দোয়া মাহফিলে অংশ নেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
কুমিল্লার অলিপুরে সমাহিত র‌্যাব কর্মকর্তা মোতালেব
পরিবারের চেয়ে বেশি সময় আমার স্বামী দেশকে দিতো : মোতালেবের স্ত্রী
মঞ্জুরুল মুন্সী ও গফুর ভূইয়ার রিটের শুনানি আজ
ধানের শীষের প্রশ্নে কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শতবর্ষীসহ অর্ধশতাধিক গাছ কাটার বিষয়ে জানে না সরকারের কোন দপ্তর!
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে মঞ্জুরুল আহসান মুন্সী
কুমিল্লা সদরে বিএনপিতে ঐক্যের সুর
হাইকোর্টে ফয়সালা হবে : গফুর ভূইয়া
হাজি ইয়াছিনের সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়নে নতুন পথের পাথেয় হবে: মনির চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২