বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
আতিকুর রহমান তনয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ এএম আপডেট: ১৩.১১.২০২৫ ১২:৪৯ এএম |



  কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি  পরীক্ষার তারিখ  ঘোষণাকুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্রভাবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ২০২৬ সালের ৩০ এবং ৩১ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় ৯০তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 
সিদ্ধান্ত অনুযায়ী , 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১১টায়, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় এবং একই দিনে বিকাল তিনটায় 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে।
ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'আজকে ৯০ তম একাডেমিক কাউন্সিল সভায় স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩০ জানুয়ারি এ ইউনিট এবং ৩১ জানুয়ারি বি এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।'
উল্লেখ্য, গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা চলতি বছরের ১৯ এপ্রিল এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২