বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
চীনের গ্রুপে আফিদারা, রয়েছে বিশ্বকাপের হাতছানিও
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:১১ এএম আপডেট: ১১.১১.২০২৫ ১:১৩ এএম |



 চীনের গ্রুপে আফিদারা, রয়েছে বিশ্বকাপের হাতছানিও

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এএফসি অ-২০ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে। আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হয়েছে আজ ব্যাংককে। ২০১৯ সালেও এএফসির এই প্রতিযোগিতায় স্বাগতিক ছিল থাইল্যান্ড। ওই আসরের থাইল্যান্ড অ-২০ নারী দলের অধিনায়ক এই ড্র অনুষ্ঠানে পটগুলো থেকে দলের নাম তুলেছেন।
বাংলাদেশ প্রথমবারের মতো এই আসরে অংশ নেওয়ায় চার নম্বর পটে ছিল। প্রতি পটে তিনটি করে দল ছিল। চার নম্বর পট দিয়ে ড্র শুরু হয়। প্রথমেই বাংলাদেশের নাম ওঠায় তারা ‘এ’ গ্রুপের চতুর্থ দল হয়। পরে তৃতীয় ও দ্বিতীয় পট থেকে প্রথমে ওঠায় ভিয়েতনাম ও চীন ‘এ’ গ্রুপের তিন ও দুই নম্বর দল হয়। থাইল্যান্ড স্বাগতিক হিসেবে ‘এ’ গ্রুপের প্রথম দল হবে, এটা আগেই নির্ধারিত ছিল। 
চূড়ান্ত পর্বে ১২ দল তিন গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপের পাশাপাশি সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের গ্রুপে চীন স্বাভাবিকভাবেই টপ ফেভারিট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামকে হারাতে পারলে আফিদাদের গ্রুপ রানার্স আপ কিংবা তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দল হওয়ার সম্ভাবনা থাকবে। কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকিট। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট চার দল ২০২৬ সালে ফিফা অ-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
স্বাগতিক হওয়ায় থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলছে। বাছাই পর্বে আট গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ সেখানে তাদের সঙ্গী হয়েছে। লাওসে অনুষ্ঠিত বাছাইয়ে বাংলাদেশ গ্রুপ রানার্স আপ হয়ে থাইল্যান্ডের টিকিট নিশ্চিত করে। বাংলাদেশ এশিয়ার ২০তম দেশ হিসেবে এএফসির এই আসরে খেলবে।
গ্রুপ ‘এ’- থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ 
গ্রুপ ‘বি’- উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান
গ্রুপ ‘সি’- জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২