বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যই শক্তি : তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার
বশিরুল ইসলাম
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৯.১১.২০২৫ ১:০২ এএম |





 সড়ক ও জনপথ ডিপ্লোমা  প্রকৌশলীদের ঐক্যই শক্তি : তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার আমাদের ছাড়া বিল্ডিং মেরামত কিংবা রাস্তা সংস্কার সম্ভব নয়। এই সব কাজ আমাদেরই করতে হবে। তাই আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে  এমন মন্তব্য করেছেন কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার। 
তিনি আরও বলেন, যদি সড়ক ও জনপথ থাকে, তাহলে আপনারাও থাকবেন। আমরা অতীতেও সহযোগিতা করেছি, এখনো সহযোগিতা করছি, ভবিষ্যতেও করবো। তাই নিজেকে তৈরি করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। গতকাল শনিবার (৮ নভেম্বর) কুমিল্লার শাকতলা সড়ক ও জনপথ সম্মেলন কক্ষে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সফর উপলক্ষে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের অন্তর্বর্তীকালীন জেলা কমিটির আহ্বায়ক মো. হাফিজ উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য (২) মোহাম্মদ আহসান উল্লাহ মজুমদার। সভায় সভাপতিত্ব করেন সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. তারিক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা রক্ষা ও পেশাগত উন্নয়নে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২