বুধবার ১৭ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২
যে যেই দলের হোক না কেন খেলার মাঠেআমরা সবাই এক : হাসনাত আব্দুল্লাহ
শাহীন আলম
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১২:৫১ এএম আপডেট: ০৯.১১.২০২৫ ১:০২ এএম |




  যে যেই দলের হোক না  কেন খেলার মাঠেআমরা সবাই  এক : হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে যেই দলেরই হোক না কেন, খেলাধুলার মাঠে আমরা সবাই এক, এটাই হচ্ছে আমাদের সফলতা। ভোট দেওয়ার সময় যে যার খুশিমত  ভোট দিবে, রাজনীতি করার সময় যার খুশি তার পছন্দের দল করবে, কিন্তু সামাজিক এ কাজগুলোতে গ্রামের প্রশ্নে ইউনিয়নের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকবো। 
শনিবার (৮ নভেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই শহীদদের স্মরণে বৃহত্তর আব্দুল্লাহপুর ডাবল হুন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় খেলার মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিততে শাপলা প্রতিকের শ্লোগানে মুখরিত হয় পুরো মাঠ। খেলার শুরুতে গ্রী স্টার পাতাবাহার গ্রুপের এমডি হোসাইন মজুমদার আব্দুল্লাহপুর খেলার মাঠে একটি গ্যালারি করে দিবেন বলেন আশ^াস দেন। 
বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন,আমরা রাজনীতি করি কিন্ত এ রাজনীতি ও দল-মতের খেলাধুলা হচ্ছে সকলের এক হওয়ার বড় সুযোগ। “আমরা প্রতিনিয়ত খেলার মধ্যেই নিজেকে যুক্ত রাখব। রাজনীতির ঊর্ধ্বে আমাদের এক হওয়ার সুযোগ আছে, তা হচ্ছে খেলাধুলা। এখানে অনেক দল-মত, অন্য পার্থক্যের মানুষ রয়েছে। খেলার পূর্বে আরও বক্তব্য রাখেন,  গ্রী স্টার পাতাবাহার গ্রুপের এমডি হোসাইন মজুমদার, রয়েল কোচ বাসের মালিক সাইফুল ইসলাম খান এবং উপজেলা এনসিপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শামীম।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ
এখনও সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকদের চোখ ‘টাইম উইন্ডোতে’
খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার
মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ফাইরোজ গোপালগঞ্জ মেডিকেল কলেজে চান্স পেয়েছে
কুমিল্লার ১১টি আসনে মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ৫ প্রার্থীসহ ৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
ফাইনাল সিলেকশনেই স্পষ্ট হবে প্রার্থী --হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২