বুধবার ১০ ডিসেম্বর ২০২৫
২৬ অগ্রহায়ণ ১৪৩২
দোষ আমার একটাই চাঁদাবাজি করি না
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় হাজী ইয়াছিন
বশিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১২:৪৪ এএম আপডেট: ০৮.১১.২০২৫ ১:৪১ এএম |


দোষ আমার একটাই চাঁদাবাজি করি নাবিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, আমি বিএনপির রাজনীতি করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত হয়ে গণমানুষের কল্যাণে রাজনীতি করি। দোষ আমার একটাই আমি চাঁদাবাজি করি না, টেন্ডারবাজি করি না, দখল দারিত্ব করিনা; এসবের বিরুদ্ধে আমি সোচ্চার। আমি রাজনীতি করি শুধু কুমিল্লা নয় সারা বাংলাদেশকে আগামী প্রজন্মের কাছে একটা সুষ্ঠ সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য।

গতকাল শুক্রবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
দোষ আমার একটাই চাঁদাবাজি করি না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পাওয়ানেতা-কর্মীদের ক্ষোভ ও নানা কর্মসূচি পালনের বিষয়টি তুলে ধরেকান্না জড়িত কন্ঠে হাজী ইয়াছিন বলেন, আমি দেখেছি আমার জন্য হাজার হাজার মানুষ সারাদিন রোজা রেখেছেন, একসাথে বসে ইফতার করেছেন। এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবোনা। কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো তার ভাষা আমার জানা নেই। আপনাদের এই ধরনের সুশৃংখল, সুন্দর কাজ করার জন্য আপনাদের শান্তিপূর্ন প্রোগ্রামকে বিদেশ থেকেও সাধুবাদ জানিয়েছে। এটা ভিন্নধর্মী। আপনারা শান্তিপ্রিয় মানুষ, আমি শান্তিপ্রিয় মানুষ,এখানে যারা আছে সবাই শান্তিপ্রিয় মানুষ। দল আমাকে বলেছে এই নমিনেশন স্থায়ী নমিনেশন নয়।মাননীয় মহাসচিব স্যার বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বলেছেন। আপনাদেরকে বুঝতে হবে মানুষ চলার পথে যে কোন ভুল ভ্রান্তি হতেই পারে। আমরা মানুষআমরা ইবলিশ না। এটা আল্লাহই বলেছে। তবে আপনারা যে সুশৃংখল নির্বাচন চান সেটা দেশবাসীসহ আমাদের নেতৃবৃন্দের কাছে ম্যাসেজ পৌছে গেছে। আমি বিশ^াস করি, আমি বিশ^াস করি, আমি বিশ^াস করি আগামী নির্বাচনে যেন আপনাদের পছন্দের প্রার্থীকে ধানের ছড়া দেয়। 
হাজী ইয়াছিন আরো বলেন, আমি এই পৃথিবীতে একবার এসেছি। মুসলমান হিসেবে আমি বিশ^াস করি আমি আর দ্বিতীয়বার আসবোনা। সুতরাং যতদিন বেঁচে থাকি আমি আপনাদের পাশে ছিলাম আপনাদের পাশে আছি, মৃত্যু পর্যন্ত আপনাদের পাশেই থাকবো। তবে আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি এমন কোন কাজ যেন না হয় যার কারণে দলের বদনাম হবে। দলকে মানুষ সমালোচনা করবে কারণ দলটা আমাদের। দলটা শহীদ জিয়ার, দলটা তারেক রহমানের, দলটা খালেদা জিয়ার। ষড়যন্ত্র চলবেই। ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে ভেবেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলেই বিএনপি’র রাজনীতি শেষ হয়ে যাবে,  পারে নাই। সুতরাং কোন ষড়যন্ত্রই জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করতে পারবে না। আমরা ছিলাম আমরা থাকবো ইনশাল্লাহ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মী, অঙ্গও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
আসন্ন নির্বাচনে পুলিশের অতীত বদনাম ঘুচানোর চেষ্টা হবে
দুর্নীতিমুক্ত দেশ গড়তে একসাথে কাজ করতে হবে: জেলা প্রশাসক
গৃহবধূকে পিটিয়ে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মানববন্ধন
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ বুধবার , এরপর তফসিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
ইস্টার্ন মেডিকেল কলেজে যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস উদ্যাপন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২