বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫
২৭ অগ্রহায়ণ ১৪৩২
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির আলোচনা
বশিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১:১৪ এএম আপডেট: ০৮.১১.২০২৫ ১১:৪৭ এএম |


  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুমিল্লা  জেলা ও মহানগর বিএনপির আলোচনা

কুমিল্লায়  যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও  সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) কান্দিরপাড় বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায়  কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো: সেলিম ভূঁইয়া, প্রধান বক্তা ছিলেন বিএনপি’র  জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম), কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের মেয়ে অসুস্থ্য থাকায় তিনি উপস্থিত থাকতে পারেননি এজন্য তিনি দু:খ প্রকাশ করেছেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এ দিনটি ছিল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐক্যের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দিনে দেশপ্রেমিক সেনা ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বার্থ রক্ষায় ইতিহাস সৃষ্টি করেছিলেন।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
কুমিল্লা সরকারি কলেজে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন
ক্রিকেট বন্ধ করা প্রতিবাদের ভাষা হতে পারে না : ফারুক
১৪ ডিসেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিজয় মেলার নামে কুমিল্লায় ‘বাণিজ্যমেলা’র আয়োজন
বিস্ফোরক-অস্ত্রের হটরুটকুমিল্লা সীমান্ত
কুমিল্লা মুক্তদিবসে বর্ণাঢ্য র‌্যালি
কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের ঐক্যের ঘোষণা
৯ ডিসেম্বর দাউদকান্দি মুক্ত দিবস
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২