বাংলাদেশ
অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মজীবী কল্যাণ সমিত কুমিল্লা শাখার এক মত বিনিময় ও
সাধারণ সভা নগরীর কান্দিরপাড়স্থ গ্রেন্ড দেশপ্রিয় হোটেলে গতকাল ৭ নভেম্বর,
শুক্রবার অনুষ্ঠিত হয়। কুমিল্লা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিনের
সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান এর সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমিতির কেন্দ্রীয় সভাপতি
প্রকৌশলী সেখ মোঃ আলাউদ্দীন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ
উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ তোফাজ্জল হোসেন
প্রামাণিক, কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী আহসান উল্লাহ, প্রকৌশলী মোঃ আইনুল হক,
মহাসচিব প্রকৌশলী খান মনজুর মোরসেদ।
সভায় বক্তাগন বিদ্যুৎ সেক্টরের
সংস্থা সমুহের অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা,
এর থেকে উত্তরনের উপায় ও বাংলাদেশে একটি উন্নত এবং টেকসই বিদ্যুৎ খাত গড়ে
তোলার ক্ষেত্রে করনীয় সম্পর্কে বিশদ আলোচনা করেন।
